কম দামে ৫জি স্মার্টফোন আনল নোকিয়া


কম দামে ৫জি স্মার্টফোন আনল নোকিয়া

সাশ্রয়ী দামে নতুন ৫জি স্মার্টফোন আনল নকিয়া। মডেল নকিয়া জি৩০০। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল সম্প্রতি আমেরিকার বাজারে নতুন ফোন বিক্রি শুরু করেছে। নকিয়া দাবি করছে বাজারে যত ৫জি কানেকটিভিটি সমৃদ্ধ স্মার্টফোন পাওয়া যাচ্ছে তার মধ্যে সবচেয়ে কম দামের ফোন জি৩০০।

এই ফোনের ডিজাইনে রয়েছে একাধিক চমক। সেলফি ক্যামেরার জন্য় ফোনের ডিসপ্লেতে রয়েছে ওয়াটারড্রপ-স্টাইল নচ এবং একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে রয়েছে ওজো অডিও সাপোর্ট।

নকিয়া দাবি করছে, এই দুর্ধর্ষ প্রযুক্তি ভিডিও ক্ষেত্রেও গ্রাহকদের চমৎকার সাউন্ড কোয়ালিটি দিতে পারবে। প্রিলোডেড ফিচার্সের মধ্যে এই ফোনে রয়েছে একটি ডেডিকেটেড নাইট মোড এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। নেক্সট-জেনারেশন সেলুলার কানেক্টিভিটির এই স্মার্টফোনের পারফরম্যান্সের জন্য একটি এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর।

নতুন নকিয়া ফোন চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। ডিভাইসটিতে ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ৪ জিবি র‌্যামের এই ফোন ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সমর্থন করে।

নকিয়া নতুন ফোনে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি সেন্সর ১৬ মেগাপিক্সেলের অ্যাপারচর এফ/১.৮। এছাড়া, সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে রয়েছে একটি ৫ মেগাপিক্সেলেরর আলট্রা ওয়াইড শুটার এবং আর একটি ২ মেগাপিক্সেলেল ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

ব্যাকআপের জন্য ফোনটিতে ৪৪৭০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। দ্রুতগতিতে চার্জ দেয়ার জন্য আছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে।

ফোনটির দাম ২০ হাজার টাকার মধ্যে।

Related News

Helio 62 Launched in BangladeshHelio 62 has been released in Bangladesh. The phone features a 7000 mAh battery with 33-watt charging support, 6 GB RAM, 128 GB storage, Expandable to 512 GB, and supports an additional 6GB of virtual RAM, Mediatek Helio G81 processor, and Android 16 operating system. The smartphone also comes with a 6.78-inch IPS LCD screen with 720 x 1576 resolution, a punch....English
Vivo launches Y500 Smartphone in Bangladesh with 8100 mAh BatteryVivo has officially launched the Y500 smartphone in Bangladesh. Vivo Y500 is equipped with an 8100mAh BlueVolt battery which supports reverse charging, bypass charging, and comes with a six-year battery health guarantee. The smartphone features a 6.83 inchrs 1.5K Infinity AMOLED display with a 120Hz refresh rate, up to 5000 nits peak brightness, and a 94.47 percent screen-to-body ratio. It is poweredBangla....English
Samsung Galaxy S series Unpacked February 2026: The Next Ai Phone Makes Your Life EasierGet ready for a mobile experience designed to remove friction from the things you do every day. The new Samsung Galaxy S series S26, S26 Plus, S26 Ultra is coming – built to simplify everyday interactions, inspire confidence and make Galaxy AI feel seamlessly integrated from the moment it’s in hand. On February 25, 2026 Samsung Electronics will host Galaxy Unpacked in....English
Samsung Galaxy Z Fold7 Raising the Bar for SmartphonesSamsung announced Galaxy Z Fold7, a device that brings together the best of Galaxy design, camera functionality and AI innovation in the thinnest and lightest Galaxy Z Fold series to date. It delivers the premium performance and experience of an ultra smartphone, while unlocking new levels of efficiency and productivity with a larger, more immersive display when unfolded. And with the new....English
Samsung Launches Galaxy M36 5G in India, Introduces Advanced AI Innovations in Mid-Segment SmartphonesSamsung, India’s largest consumer electronics brand, today announced the launch of Galaxy M36 5G, the latest addition to the immensely popular Galaxy M Series. Designed for young Indian consumers, Galaxy M36 5G packs in a suite of AI innovations along with several segment-leading features such as 50MP OIS triple camera, Corning® Gorilla® Glass Victus®+ protection and 6 generations of Android upgrade. “As....English