র্যাম (র্যান্ডম-অ্যাকসেস মেমরি) যা, এক ধরনের উদ্বায়ী মেমরি (বৈদ্যুতিক শক্তি ছিন্ন হলেই সব স্মৃতি মুছে যায় এমন) যেখানে সাধারণত চলমান অ্যাপ্লিকেশনের, সফটওয়্যার বা প্রোগ্রাম এবং কমান্ড অবস্থান করে। এই ধরনের স্টোরেজ খুব দ্রুত প্রবেশযোগ্য, পাঠযোগ্য ও লিখনযোগ্য হয়। এই স্টোরেজ প্রধানত ওএস (অপারেটিং সিস্টেম) দ্বারা পরিচালিত হয়। একজন ব্যবহারকারী তিনি চাইলেই যা ইচ্ছা তাই এখানে সংরক্ষণ করতে পারবেন না। উচ্চতর র্যাম এর ডিভাইস দ্রুত চলতে সক্ষম, একসাথে অনেক অ্যাপ্লিকেশান চালানো যায় এবং ভারী সফটওয়্যার চালাতে পারে।