Bluetooth একটি বেতার প্রযুক্তি যা দ্বারা স্বল্প দূরত্বে (৫০ মিটারের মত) ডাটা স্থানান্তর বা শেয়ার করা যায়। এটা প্রথম Ericsson Telecommunications (পরবর্তীতে Sony এর সাথে সংযুক্ত হয়) উদ্ভাবন করে। Ericsson T36 ফোনটি পৃথিবীর প্রথম Bluetooth সংযুক্ত ফোন। ইদানিং, প্রায় অগনিত device এ Bluetooth ফাংশন রয়েছে যেমন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, প্লে-স্টেশন ইত্যাদি। এর মাধ্যমে, যে কোন ধরনের ফাইল যেমন, কন্টাক্টস, ছবি, গান, ডকুমেন্টস ইত্যাদি শেয়ার করা যায়। বাজারে অনেক Bluetooth সাপোর্টেড ডিভাইস পাওয়া যায় যা কিনা Bluetooth সাপোর্টেড ফোনের সাথে সংযুক্ত করা যায় যেমন, হেডফোন, স্পিকার ইত্যাদি। বাজারে আসার পর থেকে এর অনেক উন্নত সংস্করণ ধাপে ধাপে উদ্ভাবিত হতে থেকে যেমন, Bluetooth V. 1.0, 2.0, 2.1, 3.0, 4.0 ইত্যাদি যা আরও শক্তিশালী, দ্রুতগতি সম্পন্ন এবং নানাবিধ ব্যবহার উপযোগী।