ভিভো বাংলাদেশে ওয়াই ৫০০ স্মার্টফোন উন্মোচন করেছে
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০ উন্মোচন করেছে স্মার্টফোন নির্মাতা ভিভো। ৮১০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্জ অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং এআইভিত্তিক বিভিন্ন ফিচার নিয়ে ফোনটি বাজারে আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এই দামের স্মার্টফোনগুলোর মধ্যে ভিভো ওয়াই৫০০-এ ৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। একবার চার্জে ফোনটি সর্বোচ্চ ১০ ঘণ্টা পাবজি গেমিং, ১৩ দশমিক ৫ ঘণ্টা নেভিগেশন এবং ৩৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সমর্থন করতে পারে। ফোনটিতে রিভার্স চার্জিং ও বাইপাস চার্জিং সুবিধাও রয়েছে। পাশাপাশি ব্যাটারির জন্য ৬ বছরের হেলথ গ্যারান্টি দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসটিতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। এতে ১২০ হার্জ রিফ্রেশ রেট, ৯৪ দশমিক ৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও, সর্বোচ্চ ৫ হাজার নিটস পিক ব্রাইটনেস এবং আই প্রোটেকশন মোড যুক্ত করা হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে ৬ ন্যানোমিটার প্রসেসর ব্যবহার করা হয়েছে। ভিভোর দাবি, প্রসেসরটির আনতুতু স্কোর প্রায় ৬ লাখ ৮০ হাজার। এছাড়া গেমিং অপটিমাইজেশন, উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ৫০ মাসের স্মুথ এক্সপেরিয়েন্স সার্টিফিকেশন রয়েছে।
ক্যামেরা বিভাগে ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের সনি প্রধান ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। পাশাপাশি এআই ইরেজ ২.০, এআই রিটাচ ও চেঞ্জ স্কাইসহ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ছবি সম্পাদনার ফিচার যুক্ত করা হয়েছে।
এ ছাড়া ফোনটিতে আইপি৬৯ রেটিং, আন্ডারওয়াটার ফটোগ্রাফি সুবিধা এবং অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন রয়েছে। এটি অরিজিন ওএস ৬ অপারেটিং সিস্টেমে চলবে। ভিভো ওয়াই৫০০ পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু- এই দুই রঙে পাওয়া যাবে। বাংলাদেশে ফোনটি ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুটি সংস্করণে বাজারজাত করা হচ্ছে। এর দাম যথাক্রমে ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ হাজার ৯৯৯ টাকা।